কেশবপুরে পল্লীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

0

জি,এম, মিন্টু: কেশবপুরে পল্লীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে ৷  যশোরের কেশবপুরে পানিতে ডুবে এক শিশুর করুন মৃত্যু হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে।
গ্রামবাসী সূত্রেরে জানা গেছে, উপজেলার পরচক্রা গ্রামের মোঃ রবিউল ইসলাম মোড়লের শিশু কন্যা লামিয়া খাতুন (২) সকাল ৭টা সময় বাড়ীর পাশে একটি পুকুরের পাড়ে বসে খেলা করছিল। এক পর্যায়ে লামিয়া অসাবধানতাবশত পুকুরে পড়ে, পানিতে ডুবে মারা যায়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।