এবার পিরোজপুরে এএসআইকে কুপিয়ে জখম

0
এবার পিরোজপুরে এএসআইকে কুপিয়ে জখম

কাগজ প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলার জয়কুল গ্রামে অভিযোগের তদন্তে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের এএসআই মো. রফিকুল ইসলাম।
গুরুতর জখম রফিকুল ইসলামকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আজ শুক্রবার সকাল ১১ টায় এ ঘটনা ঘটে।

কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, জয়কুল গ্রামের মৃত হানিফ হাওলাদারে ছেলে মো. হায়দার আলী হাওলাদারের বিরুদ্ধে একই গ্রামের হ্যাপি বেগমের করা একটি অভিযোগের সরেজমিন তদন্তে যায় এএসআই রফিকুল। এসময় তার সঙ্গে কনেস্টবল মো. কাদের সঙ্গে ছিল। হায়দার আলীর বাড়িতে গিয়ে তাকে ডাক দিলে হায়দার দরজা খুলে দেশি অস্ত্র দিয়ে তার উপর হামলা চালিয়ে দুই হাত ও গালে কুপিয়ে পালিয়ে যায়। আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।