সাঁথিয়ায় বজ্রপাতে নিহত ১

0
সাঁথিয়ায় বজ্রপাতে নিহত ১

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ায় বজ্রপাতে আলমাজ (৩২) নামে একজন নিহত ও শামীম (৩০) নামে একজন আহত হয়েছেন । নিহত আলমাজ উপজেলার নন্দনপুর ইউনিয়নের সাগরদাড়ি গ্রামে ইয়াকুবের ছেলে। ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যায় । স্থানীয়রা জানান, সাগরদাড়ি গ্রামের মাঠে আলমাজ ও শামীম কাজ করছিল। ছিল। এসময় বজ্রপাতে তারা আহত হলে স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে পাবনা হাসপাতালে নেয়ার পথে মারা আলমাজ মারা যান। শামীমকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে সাঁথিয় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম নিহত আলমাজের পরিবারকে তাৎক্ষনিক ১০হাজার টাকা প্রদান করেন।