হুমায়ূন কবীর: অটোরিকশা থেকে নামার পর মোটরসাইকেলের ধাক্কায় নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুলাই) দুপুরে পৌর শহরের কমলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম জুবেদা আক্তার (৬৫)। তিনি কমলপুর গ্রামের মৃত শাহাব উদ্দিনের স্ত্রী। কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, জুবেদা আক্তার তার পিতার বাড়ি পৌর এলাকার বাদে আঠারবাড়ি গ্রাম থেকে অটোরিকসা যোগে স্বামীর বাড়ি কমলপুর গ্রামে ফিরছিল। তিনি কমলপুর এলাকায় নিজ বাড়ির সামনে অটোরিকসা থেকে নামতেই একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি মারাত্মক আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জুবেদাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

