চান্দিনায় মাদকসহ হকার্সলীগ নেতা আটক

0
চান্দিনায় মাদকসহ হকার্সলীগ নেতা আটক

ওসমান গনি: কুমিল্লার চান্দিনায় মাদক সহ হকার্সলীগ নেতা রানা সাহা (৪০) কে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চান্দিনা উপজেলার রারিরচর এলাকা থেকে তাকে আটক করা হয়। রানা সাহা চান্দিনা উপজেলা সদরের সাহা পাড়া এলাকার মরণ সাহা’র ছেলে। তিনি উপজেলা হকার্সলীগের সাংগঠনিক সম্পাদক। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে উপ-পরিদর্শক (এস.আই) কিবরিয়া ও আব্দুল হাকিম এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি টিম অভিযান চালিয়ে মাদক কেনা-বেচা অবস্থায় তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫০ বোতল বিয়ার উদ্ধার করে পুলিশ। জেলা গোয়েন্দা শাখার পুলিশ পুরিদর্শক (ইন্সপেক্টর) মো. ফিরোজ জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।