বেনাপোলে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

0
বেনাপোলে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

শহিদুল ইসলাম: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ ইবারত মুন্সি (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার সময় বেনাপোল পৌর এলাকার ছোট আঁচড়া গ্রাম থেকে অভিযান চালিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশ তাকে আটক করে।

আটক ইবারত বেনাপোল পোর্ট থানাধীন ছোট আচঁড়া গ্রামের আইয়ুব মুন্সির ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, এসআই পিন্টু লাল দাস সংগীয় অফিসার ফোর্সের সহায়তায় ছোট আচঁড়া গ্রামে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামির নামে মামলা দিয়ে দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।