রংপুরে শতবর্ষী গাছ উপড়ে পড়ে আহত ৬

0
রংপুরে শতবর্ষী গাছ উপড়ে পড়ে আহত ৬

জয়নাল আবেদীন: রংপুরে জেলার সেবক জেলা প্রশাসকের বাসভবনের সামনে শতবর্ষী একটি গাছ প্রধান সড়কে উপড়ে পড়ে আহত হয়েছেন ছয়জন । শনিবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এসময় গাছটির ডাল পালার নিচে চাপা পড়ে ব্যস্ততম সড়কটিতে চলাচলকৃত কয়েকটি যানবাহনের ক্ষতি হয়। এতে আহত হয়েছে ৬ জন। আহত চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাছটি উপড়ে পড়ায় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায় । পরে ফায়ার সার্ভিসের লোক এসে কয়েকঘন্টা পরিশ্রম করে সড়কের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনে । প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড়টার দিকে হঠাৎ করে গাছটি উপড়ে সড়কের মাঝখানে পড়ে যায়। এসময় একটি সড়কে থাকা রিকশা, ভ্যান, মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার গাছের নিচে চাপা পড়ে। রিকশায় থাকা রংপুর সরকারি কলেজের চার ছাত্রী আহত হয়। এছাড়াও রিকশা ও মোটরসাইকেলে থাকা আরো দুইজন আরোহী আঘাত পান। পথচারি এবং আশপাশের লোকদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।ফায়ার সার্ভিস রংপুরের সহকারী উপ-পরিচালক সামসুজ্জোহা বলেন, অনেক পুরাতন গাছ হওয়ায় হঠাৎ উপড়ে যায় এটি। ফায়ার সার্ভিসের টিম এরিপোর্ট লেখা বিকেল ৫টা পর্যন্ত গাছ কাটছে।