লক্ষ্মীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

0
লক্ষ্মীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরে আসমা আক্তার (১৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি যৌতুকের দাবিতে নির্যাতন আর স্বামীর ২য় বিয়ে সইতে না পেরে আত্মহত্যা করেছে আসমা। রোববার (০৮ ডিসেম্বর) দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। লক্ষষ্মীপুরের রাায়পুর উপজেলার বামনী ইউপির কাফিলাতলী গ্রামের বাবার বাড়িতে এ ঘটনা ঘটেছে ।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, দুই বছর পূর্বে রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাগরদী গ্রামের বাসিন্দা হুমায়ুন কবিরের ছেলে আব্দুল মালেকের সঙ্গে স্থানীয় কাফিলাতলী এলাকার বাসিন্দা জাকির হোসেনের মেয়ে আসমার বিয়ে হয়। বিয়ের পর শশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতন এবং ৫ লাখ টাকা নেয়ার অভিযোগ আসমার পরিবারের।

সর্বশেষ গত শনিবার শশুর বাড়ি থেকে বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয় তাকে। একই সঙ্গে বাবার বাড়িতে আসার পর স্বামী মালেক তার ২য় স্ত্রী দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করে বলেও অভিযোগ নিহতের পরিবারের। তা সইতে না পেরে আসমা আত্মহত্যা করেছে বলে দাবি করেন তারা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, নিহত গৃহবধুর পরিবারের দাবি যৌতুকের দাবিতে নির্যাতন আর স্বামীর ২য় বিয়ে সইতে না পেরে আত্মহত্যা করেছে আসমা। যৌতুক দাবিতে নির্যাতন ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।