খুলনায় পাটকল শ্রমিকদের অনশন স্থগিত

0
খুলনায় পাটকল শ্রমিকদের অনশন স্থগিত

সদরুল আইন: খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে শ্রমিকদের আমরণ অনশন তিন দিনের জন্য স্থগিত করা হয়েছে।শুক্রবার দিনগত রাত সোয়া ১টার দিকে আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেন শ্রমিকরা।

প্লাটিনাম জুট মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন গণমাধ্যমকে বলেন, ১৫ ডিসেম্বরের সভায় আমাদের দাবি বাস্তবায়ন না হলে ১৭ ডিসেম্বর থেকে আবারো অনশন পালন করা হবে।

নেতাদের দেয়া তিনদিনের স্থগিতাদেশ মেনে নেয়া হয়েছে।তবে প্যান্ডেল স্টেজ সব ঠিক আগের মতোই রয়েছে।

প্লাটিনাম জুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জানান, শ্রম প্রতিমন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে আমরণ অনশন কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

১৫ ডিসেম্বর দাবি পূরণ না হলে ১৭ ডিসেম্বর থেকে আবারও আমরণ অনশন কর্মসূচি শুরু করা হবে।

অনশন স্থগিত হওয়ার পর খালিশপুরের বিআইডিসি সড়ক থেকে অনশনরত সব শ্রমিকরা ঘরে ফিরে গেছেন।