উল্লাপাড়ায় উপজেলা প্রশাসন থেকে কম্বল বিতরণ

0
উল্লাপাড়ায় উপজেলা প্রশাসন থেকে কম্বল বিতরণ

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শনিবার দিন পেরিয়ে গভীর রাতে উপজেলা প্রশাসন থেকে ভাসমান ছিন্নমুলদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামানের নেতৃত্বে দুর্যোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া শতাধিক কম্বল রাত সাড়ে দশটা থেকে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিতরণ করা হয়। এর মধ্যে উল্লাপাড়া রেল ষ্টেশন, সলপ রেল ষ্টেশন, শ্রীকোলা মোড় এলাকায় বেশি সংখ্যক ভাসমান ছিন্নমুলদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় তার সঙ্গে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুইয়া উপস্থিত ছিলেন।