এস এম শফিকুল ইসলাম: জয়পুরহাট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, দি বাংলাদেশ টুডে ও বণিক বার্তার জেলা প্রতিনিধি সাংবাদিক মাশরেকুল আলমের মাতা ও মরহুম আফাজ উদ্দিন মাষ্টারের স্ত্রী আবেজান (৮৮) পাঁচবিবি উপজেলার কড়িয়া গ্রামের (পশ্চিমপাড়া) নিজ বাস ভবনে বুধবার সকাল ১০ টায় বাধ্যক্যজনীত কারনে ইন্তেকাল করেছেন। ইন্না—————–রাজিউন। বাদ আসর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পূর্ণ করা হয়। জানাযা নামাজের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ^ বিদ্যালয়ের প্রফেসর ড. কামরুল হাসান, জয়পুরহাট উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান হাসিবুল আলম, জয়পুরহাট বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওঃ আবু জাফর, বড় জামাই মাওঃ ফছির উদ্দিন, বিশিষ্ট খতীব মাওঃ আবু জাফর, হানাইল কামিল মাদ্রাসার প্রভাষক মাওঃ মাহমুদুল হাসান, ইউনাইটেড হজ¦ কাফেলার পরিচালক মাওঃ ফিরোজ আনছারী, মরহুমার বড় সন্তান স্বাস্থ্য পরিদর্শক মাহবুবুল আলম প্রমুখ। এছাড়াও জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এ্যাডঃ আব্দুল মোমেন ফকির, আইনজীবী সমিতির ক্রীয়া ও আপ্যায়ন সম্পাদক এ্যাড. আলমগীর কবির, জয়পুরহাট প্রেক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক মাসুদ রানা, বৈশাখী টিভি’র জেলা প্রতিনিধি এরশাদুল বারী তুষার, সময় টিভির জেলা প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজ, জয়পুরহাট সুগার মিলের কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট জন, আলেমেদ্বীনবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও পারিবারিক আত্মীয়-স্বজন সহ ধর্মপ্রাণ মসল্লীরা জানাযা নামাজে অংশগ্রহণ করেন। মরহুমা আবেজান এর ৪ পুত্র ও ৭ কন্যা, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রাখে গেছেন। প্রবীন মাষ্টার এর স্ত্রী ও সাংবাদিকের মা’র মৃত্যুতে এলাকার বিশিষ্টজনরা শোক প্রকাশ করেছেন ও মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সোন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। সে সাথে মহান আল্লাহর দরবারে মরহুমার নেক আমল কবুল করে নিয়ে জান্নাতবাসী হওয়ার জন্য দোয়া করেছেন।

