এস এম শফিকুল ইসলাম: জয়পুরহাটে লাল-সবুজ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্দ্যেগে অসহায় শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে কম্বল ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে দুই শতাধিক দুস্থ ও অসহায় প্রতিবন্ধী মাঝে কম্বল ও দশটি হুইল চেয়ার বিতরণ করা হয়। কম্বল ও হুইল চেয়ার বিতরণ উপলক্ষে লাল সবুজ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি জাকারিয়া মন্ডল শিমুলের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান, জেলা পরিষদ সদস্য প্রভাষক সুমন কুমার সাহা, সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর,সাবেক ভাইস চেয়ারম্যান তিতাস মোস্তফা । পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির বলেন, কনকনে ঠান্ডায় জয়পুরহাটের প্রতিবন্ধীরা শীতের কম্বল পেয়ে মহাখুশি। আমরা যার যার অবস্থান থেকে এই সব প্রতিবন্ধীদের পাশে দাড়ায়। আলোচনা শেষে প্রতিবন্ধীদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

