ফুলবাড়ীতে পুত্রবধূর মামলায় স্বামীসহ শ্বশুর আটক

0
ফুলবাড়ীতে পুত্রবধূর মামলায় স্বামীসহ শ্বশুর আটক

মোস্তাক আহম্মদ: দিনাজপুরের ফুলবাড়ীতে পুত্রবধূর মোছা. মোস্তানা আফরিন মিলির মামলায় গতকাল বুধবার বিকেল পাঁচটায় স্বামী ও শ্বশুরকে আটক করেছে থানা পুলিশ। আটকৃতরা হলেন, ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার কাঁটাবাড়ী মহল্লার মৃত জহির উদ্দিনের ছেলে কাপড় ব্যবসায়ী মো. সাগীর আলী (৭০) ও তার ছেলে মামলার বাদী মোছা. মোস্তানা আফরিন মিলির স্বামী উপজেলার সিদ্দিসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মামুন আলী (৩৭)। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, মোছা, মোস্তানা আফরিন মিলি দিনাজপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলায় বিজ্ঞ আদালত মামলার আসামী মো. সাগীর আলী ও তার ছেলে মামুন আলীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ান জারী করেন। ওই গ্রেফতারী পরোনায় গতকাল বুধবার বিকেল পাঁচটায় ওই পিতা-পুত্রকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার আটক দুইজনকে আদালতে সোপর্দ করা হবে।