পাবনায় ঘরে ঢুকে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

0
পাবনায় ঘরে ঢুকে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

কামাল সিদ্দিকী: পাবনার সুজানগরে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। বিলম্ব প্রাপ্ত খবরে জানাযায়, সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী নিশ্চিন্তপুর গ্রামের এক কৃষকের কন্যা বৃহস্পতিবার নিজ বাড়ীতে টিভি দেখছিলো। এ সময় বাড়ীতে বাবা-মা কেউ ছিলো না। এই সুযোগে একই গ্রামের লতিফ প্রামাণিকের ছেলে তাঁত শ্রমিক রিয়াজ উদ্দিন (৩০) তার ঘরে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না বলতে নানা রকম ভয়-ভীতি দেখায়। এ ঘটনার দুইদিন পর গত শনিবার ধর্ষিতা তার মাকে বিষয়টি জানালে ঘটনা জানাজানি হয় এবং তার বাবা বাদী হয়ে শনিবার রাতে সুজানগর থানায় নারী-শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়ের পর ধর্ষিতাকে পুলিশ উদ্ধার করে রোববার হাসপাতালে ডাক্তারী পরীক্ষা শেষে আদালতে হাজির করে ২২ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করে। তবে ধর্ষক রিয়াজ পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। সুজানগর থানার অফিসার ইনচার্জ বদরুদৌজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আসামীকে আটকের চেষ্টা চলছে। আশা করছি দ্রততম সময়ের মধ্যেই তাকে গ্রেফতার করতে সক্ষম হবো। এক বিবৃতিতে পাবনা যৌণ হয়রানী নির্মূল করণ নেটওয়ার্কের আহবায়ক হাসিনা আক্তার রোজি এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রত ধর্ষককে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন।