গাজীপুরের মৌচাকে যাত্রীবাহী বাস উল্টে মা-মেয়ে নিহত

0
গাজীপুরের মৌচাকে যাত্রীবাহী বাস উল্টে মা-মেয়ে নিহত

সদরুল আইন: গাজীপুরের মৌচাকে যাত্রীবাহী বাস উল্টে মা ও মেয়ে নিহত হয়েছে বলে জানা গেছে। জানা যায়, আজ সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হ‌লেন, উপ‌জেলার বোড‌মিল এলাকার ই‌দ্রিস আলীর স্ত্রী ফা‌তেমা বেগম (৩৫) ও তা‌দের মে‌য়ে আরবী (৯মাস)।

কা‌লিয়া‌কৈর থে‌কে ছে‌ড়ে আসা আজ‌মেরী প‌রিবহ‌নের যাত্রীবাহী এক‌টি বাস নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কে উ‌ল্টে যায়। এ‌তে ওই বা‌সের যাত্রী ফা‌তেমা বেগম ও তার মে‌য়ে আরবী ঘটনাস্থ‌লেই মারা যায়।

খবর পে‌য়ে হাইও‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে মর‌দেহ উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে আসে। এ ঘটনায় কেউ আহত হ‌য়ে‌ছে কিনা তা জানা যায়‌নি।