কক্সবাজারে ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ২, মাইক্রোবাস জব্দ

0
কক্সবাজারে ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ২, মাইক্রোবাস জব্দ

কায়সার হামিদ মানিক: কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১ লক্ষ ৯০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে। এসময় এক রোহিঙ্গা নাগরিকসহ ২ জনকে আটক করে। সোমবার (২ মার্চ) রাত ৮ টায় কক্সবাজার ডিবি পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) রেজওয়ান আহমেদ এর নেতৃত্ব রোববার (১ মার্চ) দিবাগত রাতে রামু উপজেলার চা বাগান বৌদ্ধ মন্দির রোডের জনৈক ফজলুল হক চৌধুরীর ভাড়া বাসায় অভিযান চালানো হয়। অভিযানে ১ লক্ষ ৪০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই সাথে ২ জনকে আটক করা হয়।
ডিবি’র ওসি শেখ আশরাফুজ্জামান জানান, আটককৃত ২ জন ইয়াবাকারবারীর একজন হলো রোহিঙ্গা শরনার্থী। তার নাম নুরুল মোস্তফা ও অপরজন কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ার সোনামিয়া। তাদের স্বীকারোক্তি মতে পরে একটি মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে আরো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে ডিবি’র পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে সোমবার (২ মার্চ) রামু থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর : ০১/২০২০ ইং।