রাজারহাটে ছেলের কুড়ালের আঘাতে মা খুন

0
রাজারহাটে ছেলের কুড়ালের আঘাতে মা খুন

এ.এস.লিমন: কুড়িগ্রামের রাজারহাটে মানসিক ভারসাম্যহীন পুত্রের কুড়ালের আঘাতে মা মেহেরজান মিনি (৫৫) খুন হয়েছে। আজ শুক্রবার দুপুর ২টায় উপজেলার উমর মজিদ ইউনিয়নের উমর পন্থাবাড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনার পরপরই ঘাতক পূত্র মন্তাজুল (৩০) কে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, মন্তাজুল ইসলাম (৩০) গত ৭-৮ বছর থেকে মাদকাসক্ত ছিল। গত ২-৩ বছর ধরে সে মাদক সেবন না করায় সে মানসিক ভারসাম্যহীন হয়। প্রায় সময় সে মানুষকে ধরে মারত। তার এই পাগালামির জন্য তার স্ত্রী ৫ পূর্বে তালাক দিয়ে চলে যায়।

ঘটনার দিন মা ঘরে বসে যোহরের নামাজ পরছিলেন। ওই সময় মাকে নামাজরত অবস্থায় সে কুড়াল দিয়ে গলায় বারবার কোপাতে থাকে। ঘটনাস্থলেই তার মা মেহেরজান মিনির মৃত্যু হয়। নিহত মেহেরজান মিনি বেগমের স্বামী সোলায়মান একজন কৃষক। চার ভাই এক বোনের মধ্যে মন্তাজুল দ্বিতীয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষ্ণ কুমার সরকার জানান, পরিবার থেকে মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়না তদন্তের মর্গে পাঠানো হচ্ছে।