এনায়েতপুরে প্রচেষ্টা সমবায় সমিতির উদ্যোগে ৪শ মানুষকে ত্রান সহায়তা

0
এনায়েতপুরে প্রচেষ্টা সমবায় সমিতির উদ্যোগে ৪শ মানুষকে ত্রান সহায়তা

মারুফা মির্জা: করোনা প্রভাবে বেকার শ্রমজীবি মানুষের মাঝে সিরাজগঞ্জের এনায়েতপুরে প্রচেষ্টা সমবায় সমিতির উদ্যোগে ৪শ মানুষকে ত্রান সহায়তা প্রদান করা হয়েছে। রোববার প্রচেষ্টা মডেল স্কুল চত্তরে দিনভর সামাজিক দুরত্ব বজায় রেখে এই খাদ্য সহায়তা দেয়া হয়। পরিবার প্রতি দেয়া খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৯ কেজি চাল, ১ কেজি করে ডাল, চাল। এসময় সমবায় ভিত্তিক সংগঠনটির ৮৯ জন সদস্য স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেয়। তখন ত্রান নিতে আসাদের করোনা সংক্রামন রোধে সরকারের দেয়া নির্দেশনা মানতে পরামর্শ দেয়া হয়। প্রচেষ্টা সমবায় সমিতির সভাপতি আব্দুল করিম সরকার ও সাধারন সম্পাদক নুরুল আলম জানান, করোনা প্রভাবে এলাকার অধিকাংশ তাঁত বন্ধ। পাশাপাশি অন্যান্য শ্রমজীবি মানুষও বেকার। এ অবস্থায় আমাদের সদস্যদের নিজেদের উদ্যোগে সংগ্রহিত অর্থে এসব বিপাকে পড়া মানুষদের জন্য কিছু একটা করতে পেরে আমরা সবাই আত্বতৃপ্ত।