চলছে লকডাউন: দুই দিন ধরে ঘরে খাবার নেই, ফেইসবুকে অসহায় পরিবারের আর্তনাদ

0
চলছে লকডাউন: দুই দিন ধরে ঘরে খাবার নেই, ফেইসবুকে অসহায় পরিবারের আর্তনাদ

হুমায়ুন কবির: চলছে লগডাউন ঘুরছে না গাড়ির চাকা, দুই দিন ধরে ঘরে খাবার নেই, এমন এক অবস্থায় খেটে খাওয়া এক সিএনজি চালকের নাম সোহেল মিয়া তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া পৌরসভার রাজিপুর গ্রামের বাসিন্দা।
তিনি বেশ কিছুদিন যাবত সিএনজি চালাতে না পেরে,তার সংসারে দেখা দিয়েছে খাদ্য সামগ্রীর অভাব নেই হাতে টাকা।

তাই তিনি দুদিন যাবত দুই বাচ্চা নিয়ে পরিবারের সদ্যসরা না খেয়ে পড়ে আছে।

ওই সিএনজি চালক সোহেল মিয়ার এক প্রতিবেশি আশরাফুল আলম নামে এক ব্যাক্তি তার ফেইসবুকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিএনজি চালক সোহেল মিয়াকে নিয়ে সামাজিক যোগা যোগ মাধ্যমে একটি লেখা পোস্ট করেন এতে তিনি উপরক্ত কথা গুলি লিখেন।

সর্বশেষে তিনি ওই সিএনজি চালকের খাবারের ব্যবস্থা করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে লেখাটি পোস্ট করেছেন।

সারাদিন অপেক্ষার পর সন্ধ্যায় নেত্রকোনা জেলার কেন্দুয়ার কল্যাণী যুব ফাউন্ডেশন নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের পরিচালক কল্যাণী হাসান ওই সিএনজি চালক সোহেল মিয়ার বাড়িতে খাদ্য সামগ্রী পোঁছে দিয়েছেন।

অথচ প্রশাসনের কোন খবর নেই!

এ বিষয়ে কল্যাণী ফাউন্ডেশনের পরিচালক কল্যাণী হাসান বলেন আমি সন্ধ্যায় ফেইসবুকে দেখতে পাই আশরাফুল আলম নামে একটি ফেইসবুক আইডিতে একটি লেখা পোস্ট করে লিখেছেন সোহেল মিয়া নামে এক সিএনজি চালকের ঘরে খাবার নেই দুই দিন যাবত দুই বাচ্চা নিয়ে না খেয়ে আছে।

এমন একটি লেখা দেখে আমি আমার ফাউন্ডেশনের কয়েকজন লোক নিয়ে ওই সোহেল মিয়ার বাড়িতে খাদ্য সামগ্রী পোঁছে দিয়েছি।