অবশেষে চান্দিনায় মান্নান হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

0
অবশেষে চান্দিনায় মান্নান হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

ওসমান গনি: অবশেষে গ্রেফতার হলো কুমিল্লার চান্দিনার মান্নান( ৬০) হত্যা মামলার প্রধান আসামী ইয়াছিন ( ২৮) । গতকাল রবিবার বিকালে ( ১৯ জুলাই) উপজেলার পৌরসভার তার নিজ গ্রাম বেলাশ্বর হতে তাকে আটক করে চান্দিনা থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী ইয়াছিন পৌরসভার ৪ নং ওয়ার্ডের মৃত আলী আকবরের ছেলে।
ঘটনার বিবরণে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারী মাসের ১২ তারিখে দুটি পটিবারের চলাচলের পথে বেড়া দেয়াকে কেন্দ্র করে মারামারি হয়। এতে করে আঃ মান্নান (৬০) মারা যায়। পরে মান্নানের ছেলে বিল্লাল হোসেন ৩ জন কে আসামী করে চান্দিনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল ফয়সাল জানান, হত্যা মামলা দায়ের করার পর আসামীরা আত্মগোপনে চলে যায়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী কে গ্রেফতার করা হয়। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।