কামাল সিদ্দিকী: পাবনা সুজানগরে সাতবাড়িয়া ইউনিয়নের গুপিনপুর গ্রামে ৪ বছরের এক শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সুজানগর উপজেলা শাখার উদ্যোগে সুজানগর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আইনুল হক, সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান ওলি, শফিক আহম্মেদ প্রমূখ। বক্তারা বলে ৮দিন পেরিয়ে গেলেও পুলিশ প্রশাসন এখন পর্যন্ত ধর্ষক রানু শেখকে গ্রেফতার না করে গড়িমাসি করছে। এসময় মানববন্ধনে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসীরা অতি দ্রুত ধর্ষক রানু শেখকে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি জোর দাবী জানান। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গুপিনপুর গ্রামে খেলার সময় লোভ দেখিয়ে ধর্ষক রানু শেখ ৪ বছরের এক শিশুকে ধর্ষণ করে। শিশুটি চিৎকার শুনে এলাকাবাসি রানু শেখকে হাতেনাতে ধরে ফেলে। কিন্তু রানু শেখ প্রভাব খাটিয়ে এ সময় পালিয়ে যায়। ধর্ষক রানু শেখ একই গ্রামের মৃত সেকেন শেখের ছেলে। এদিকে এক বিবৃতিতে যৌন হয়রানী নির্মূল করণ নেটওয়ার্ক এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীকে দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবী জানিয়েছে।

