উল্লাপাড়ায় চার ঔষধ দোকানীকে অর্থ জরিমানা

0
উল্লাপাড়ায় চার ঔষধ দোকানীকে অর্থ জরিমানা

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার চার ঔষধ দোকানীকে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি ও ড্রাগ লাইসেন্সবিহীন দোকান পরিচালনার অপরাধে অর্থ জরিমানা ও বিপুল পরিমান ঔষধ জব্দের পর তা ধ্বংস করেদিয়েছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট মোহাম্মদ নাহিদ হাসান খান এ আদালত পরিচালনা করেন। জানা যায়, পৌর শহরের সাথী মেডিকেল হল, জুঁই মেডিকেল হল, নিউ উল্লাপাড়া মেডিকেল হল ও জামাল মেডিকেল হলে অভিযান চালিয়ে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়। এ সময় প্রতিজন দোকান মালিককে ৫ হাজার টাকা করে অর্থ জরিমানা করা হয়। পওে জব্দকৃত ঔষধ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সাহারুল হক সাচ্চু উল্লাপাড়া, সিরাজগঞ্জ ০১৭১১১৯১৪২৭ ০১-১০-২০২০ উল্লাপাড়ায় তিন মাদকসেবীকে ২০ দিনের কারাদন্ড সাহারুল হক সাচ্চু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার দুপুরে তিন মাদকসেবীকে ২০ দিন করে কারাদন্ড ও ১শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট মোহাম্মদ নাহিদ হাসান খান এ আদালত পরিচালনা করেন। জানা যায়, সাজাপ্রাপ্তরা হলো-চরমোহনপুর গ্রামের মামুন (৩২), শিবপুর গ্রামের খবির হোসেন (৩৫) ও নজরুল ইসলাম (২৭)।