মুলাদীতে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
মুলাদীতে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বুধবার বেলা ১১টায় উপজেলা যুবলীগের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর যুবলীগ নেতাকর্মীরা মুলাদী গোডাউন রোড থেকে র‌্যালি বের করে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে আলোচনা সভা করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মাস্টার জিয়াউদ্দীন মনির। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু। এসময় বক্তব্য রাখেন চরকালেখান ইউপি চেয়ারম্যান হাজ্বী মোঃ মোহসীন উদ্দীন খান, সফিপুর ইউপি চেয়ারম্যান আবু মুছা হিমু মুন্সী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দীন বয়াতী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক পৌর কাউন্সিলর আলমগীর হোসেন, শের ই আলম পালোয়ান, যুবলীগ নেতা মনিরুল হাচান টিপু খান, মিলন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অহিদ খান, সাধারণ সম্পাদক হিরণ আকন,

উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল, সাধারণ সম্পাদক কাজী মুরাদ হোসেন, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদারসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীবৃন্দ।