শার্শায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রী নিহত

0
শার্শায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রী নিহত

শহিদুল ইসলাম: যশোরের শার্শায় পরীক্ষার খাতা জমা দিতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সামিয়া ইসলাম শেফা (১৫) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টার সময় যশোর সাতক্ষীরা মহাসড়কের উলাশি খাজুরা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সামিয়া ইসলাম শেফা শার্শার উলাশি কাঠুরিয়া গ্রামের সামিউল ইসলামের মেয়ে ও নাভারন বুরুজবাগান গার্লস স্কুলের ৮ম শ্রেনীর ছাত্রী।

প্রত্যক্ষদর্শির সুত্রে জানা যায়,সকালে সামিয়া পরিক্ষার খাতা জমা দিতে বাসা থেকে ভ্যানযোগে তার শিক্ষা প্রতিষ্ঠান নাভারন বুরুজবাগান গার্লস স্কুলে যাচ্ছিলো। পথিমধ্যে নাভারন সাতক্ষীরা মহাসড়কের উলাশি খাজুরা নামক স্থানে পৌছালে অপরদিক থেকে আসা একটি দ্রুতগামী ঘাতক ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় সামিয়া নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।