সিংগাইরে কালীগঙ্গা নদীতে গোসল করতে নেমে ৩ সন্তানের জননী নিখোঁজ

0
সিংগাইরে কালীগঙ্গা নদীতে গোসল করতে নেমে ৩ সন্তানের জননী নিখোঁজ

মিজানুর রহমান বাদল: মানিকগঞ্জের সিংগাইরে নদীতে গোসল করতে গিয়ে মালেকা বেগম(৩০) নামে ৩ সন্তানের জননী এক নারী নিখোঁজ হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে। সে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দক্ষিণ চারিগ্রাম এলাকার মালেক মোল্লার মেয়ে। তার স্বামীর নাম দেলোয়ার হোসেন। তার শ্বশুড়বাড়ি সাভার উপজেলার মসূরী খোলা গ্রামে। নিখোজ মালেকার পিতা মো. মালেক মোল্লা জানান, আমার ছোট মেয়ে মনিকে ( ১৮) নিয়ে বড় মেয়ে মালেকা আজ দুপুরে কালীগঙ্গা নদীতে গোসল করতে যায়। গোসলের সময় এক সাথে দুবোন নদীতে নামে তার এক সাথে পানিতে ডুব দেয়। ছোট বোন মনি উঠলেও মালেকা নিখোজ হয়। সে অনেক খোজাখুজি করে না পেয়ে বাড়িতে গিয়ে বলে। এরপর আমরা বাড়ির সকলে নদীতে অনেক খোজাখুজি করে পাওয়া যায়নি। এ ঘটনায় বিকেল ৫ টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে খোজতে থাকে। পানির নিচে ডুবুরি দলের তল্লাশী অব্যাহত রয়েছে বলে সিংগাইর থানার এসআই আবদুর রহিম জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত মালেকার কোন সন্ধান পায়নি বলে জানাগেছে। এ ঘটনায় উৎসক জনতা নদীর পাড়ে ভিড় করছে।