পঞ্চগড়ে পুকুরের পানিতে ২ শিশুর মৃত্যু

0
পঞ্চগড়ে পুকুরের পানিতে ২ শিশুর মৃত্যু

বাংলাদেশ প্রতিবেদক: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে আসাদুজ্জামান (৩) ও রহমত উল্লাহ (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের টাকাহারা এলাকায় এ ঘটনাটি ঘটে।

মৃত দুই শিশু আসাদুজ্জামান ওই এলাকার সফিজ উদ্দিন ও রহমত উল্লাহ রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পরিবারের সদস্যরা জানায়, বাড়ির পাশে খেলা করছিল শিশু আসাদুজ্জামান ও রহমত উল্লাহ। একসময় পরিবারের সবার অজান্তে খেলতে খেলতে পুকুরের পানিতে পড়ে যায় তারা। পরে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে দুজনকে পুকুরের পানিতে ভাসতে দেখে। স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এদিকে দুই শিশুর মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হাসান সরকার পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি সময় নিউজকে নিশ্চিত করেছেন।