টাঙ্গাইলের কালিহাতীতে ১১ বস্তা সরকারি চাল জব্দ

0

আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের কালিহাতীতে ১১ বস্তার চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।সোমবার দুপুরে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরিপাড়ায় পুর্বাসিন্দা গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে এ চাল জব্দ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী খাদ্যগুদামের কর্মকর্তা এনায়েত করিম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান জানান,সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে পূর্বাসিন্দা গ্রামে একটি পরিত্যক্ত বাড়িতে মজুত করা হয়েছে।এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১১ বস্তা চাল জব্দ করা হয়েছে।জব্দকৃত চাল পারখী ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত তালুকদারের জিম্বায় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস মিয়ার নিকট জমা রাখা হয়েছে।তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রণ করা হবে।