বাউফলে বিএমএসএফ: অতুল পাল সভাপতি, শিবলী সাদেক সা.সম্পাদক

0

অতুল পাল: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) দুই বছর মেয়াদী ৩১ সদস্য বিশিষ্ট বাউফল উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার (১৪ এপ্রিল) উপজেলার বাংলাবাজারে সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক ও পটুয়াখালী জেলা সভাপতি মো. হারুন অর রশিদ খাঁনের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে ওই কমিটি ঘোষণা করা হয়। অতুল পালকে সভাপতি (আজকের বাংলাদেশ) এবং শিবলী সাদেককে (দৈনিক আজকালের খবর) সাধারন সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি দেলোয়ার হোসেন (প্রতিতদিনের সংবাদ), সহসভাপতি সোহরাব হোসেন (বাংলাদেশ বেতার), সহসভাপতি তোফাজ্জেল হোসেন (মানবজমিন), যুগ্ম সাধারন সম্পাদক এম. নাজিম উদ্দিন (আনন্দ টিভি), যুগ্ম সাধারন সম্পাদক এম.এ হান্নান (দৈনিক স্বদেশ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক জাহিদ (এইচটিভি), সাংগঠনিক সম্পাদক মো. দুলাল হোসেন ( সরেজমিন বার্তা), কোষাধ্যক্ষ ইমাম হোসেন মনা (দক্ষিণের কাগজ), দফতর সম্পাদক আবু সুফিয়ান ( সংগ্রাম), প্রচার ও প্রকাশণা বিষয়ক সম্পাদক মো. আরিফুর রহমান (জাগরণ), মহিলা বিষয়ক সম্পাদক মোসা. কহিনুর বেগম (আপরাধ অনুসন্ধান), ক্রিড়া সম্পাদক মো. শফিকুল ইসলাম (দৈনিক বাংলাদেশ), সাংস্কৃতিক সম্পাদক মো. শফিকুল ইসলাম মিঠু (সত্য সংবাদ) এবং নির্বাহী সদস্য মো. হারুন অর রশিদ খাঁন (বাংলাদেশ প্রতিদিন) এবং এম.এ. বাশার প্রমূখ।