রংপুরে মিডিয়া কর্মীদের জন্য গাইবান্ধার গণ উন্নয়ন কর্মীদের মাস্ক বিতরণ

0

জয়নাল আবেদীন: গণ উন্নয়ন কেন্দ্র , গাইবান্ধার পক্ষ থেকে রংপুরে গণ মাধ্যম কর্মীদের মাঝে প্রায় তিন হাজার সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়। দুপুরে সংগঠনের পক্ষ থেকে করোনাকালের এই দু:সময়ের মিডিয়কর্মীদের ঝুঁকি এড়াতে রংপুর প্রেসক্লাবে এই সম্মুখ করোনা যোদ্ধাদের মাঝে এই মাস্কগুলো বিতরণ করা হয়। গণ উন্নয়ন কেন্দ্রের কো-অডিটের (ফিন্যাস এ্যাড কমপ্ল্রাইনস) মিজানুর রহমান রহমান প্রেসক্লাবে এসে ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকারের হাতে এই মাস্কগুলো তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ- সভাপতি আবু তালেব, যুগ্ম সম্পাদক মানিক সরকার মানিক, করোনা প্রতিরোধ নাগরিক কমিটির সভাপতি ফখরুল আনাম বেঞ্জু. ক্লাব সদস্য আব্দুর রহমান মিন্টু, ক্রীড়া সম্পোদক সাজ্জাদ হোসেন বাপ্পী, রফিকুল ইসলাম, এস. এ, পিয়াল, ফরহাদুজ্জামান ফারুখ সহ অন্যান্য সদস্য।