সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

0

মিজানুর রহমান বাদল: মানিকগঞ্জের সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে ট্রাক- মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে, উপজেলার বিন্যাডাঙ্গী এলাকায় বৃহস্পতিবার (২৭ মে) দিবাগত রাত পৌনে ১১ টার দিকে।
নিহতের নাম মো. সালাহ উদ্দিন ওরফে মিল্টন(৪৭)। তার বাড়ী উপজেলার চারিগ্রাম ইউনিয়নে চারিগ্রাম বাজার সংলগ্ন এলাকার মৃত. শাহাবুদ্দিন মাস্টারের ছেলে। সে এক সন্তানের জনক ও পৌরএলাকায় ভাড়া বাসায় থাকতেন।
বাজাজ শোরুমের মালিক নজরুল ইসলাম জানান, আমার মালিকানাধীন বাসষ্ট্যান্ড এলাকায় আফ্রিদী মটরর্স ও বাজাজ শোরুমে সালাহ উদ্দিন মিল্টন ম্যনেজার হিসেবে কর্মরত ছিলেন। আমার কাজে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মোটরসাইকেল যোগে ঢাকায় যান। ঢাকা থেকে কাজ শেষে রাতে সিংগাইরে ফিরছিলেন। রাত পৌনে ১১টার দিকে বিন্যাডাঙ্গী এলাকায় পৌছলে অপরদিক থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর আমার বিয়াই সেলিম হোসেন মোবাইলফোন দূঘটর্নার খবর দেয়। আমি তাকে গুরুতর আহত মিল্টনকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার কথা বলি। তারপর বাসা থেকে বের হয়ে সাভার এনামে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে।
এ ব্যাপারে সিংগাইর ওসি (তদন্ত) আবুল কালাম পিপিএম বলেন,বিষয়টি জেনেছি তবে কেউ থানায় অভিযোগ করতে আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।