যাত্রীবা‌হী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: বাসের নিচে ঢুকে গেল প্রাইভেট কার, আহত ২০

0

বাংলাদেশ প্রতিবেদক: ঢাকা-ব‌রিশাল মহাসড়কের গৌরনদীতে দুই যাত্রীবা‌হী বা‌সের মু‌খোমু‌খি সংঘর্ষ এবং সংঘ‌র্ষের পর নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে বা‌সের পিছ‌নে এক‌টি প্রাই‌ভেটকার ধাক্কা দেওয়ার ঘটনায় ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গে‌ছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর সোয়া ১টার দি‌কে গৌরনদী উপ‌জেলার বার্থী ইউ‌নিয়ন সংলগ্ন গাই‌নের পার এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে। এতে টানা এক ঘণ্টা যাবৎ যান চলাচল বন্ধ র‌য়ে‌ছে এই মহাসড়‌কে।

গৌরনদী হাইও‌য়ে থানার সা‌র্জেন্ট মাহাবুব ইসলাম ব‌লেন, সোয়া ১টার দি‌কে গাই‌নের পার এলাকায় ব‌রিশাল থে‌কে পাবনাগামী এক‌টি বিআর‌টি‌সি বাসের সা‌থে মাওয়া থে‌কে ব‌রিশালগামী লায়ন এক্স‌প্রেস না‌মের এক‌টি বা‌সের মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এসময় ব‌রিশাল থে‌কে ঢাকাগামী এক‌টি প্রাই‌ভেটকার নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে দুর্ঘটনাগ্রস্ত বিআর‌টি‌সি বা‌সের পিছ‌নে ধাক্কা দেয়। তিন‌টি যা‌নেরই চালক আহত হ‌য়ে‌ছেন।

গৌরনদী উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্স ও ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে মোট ১৩ জন‌কে আহত অবস্থায় প্রেরণ করা হ‌য়ে‌ছে।

পু‌লি‌শের এই কর্মকর্তা আরও ব‌লেন, এক ঘণ্টার অ‌ধিক সময় ধ‌রে মহাসড়‌কে যান চলাচল বন্ধ র‌য়ে‌ছে। বাস দুই‌টি ও প্রাই‌ভেটকার সড়ক থে‌কে স‌রি‌য়ে যান চলাচল স্বাভা‌বিক করার চেষ্টা চল‌ছে।