পাঁচবিবিতে র‌্যাবের অভিযানে পর্নোগ্রাফির অভিযোগে আটক ৫, কম্পিউটার জব্দ

0

প্রদীপ অধিকারী: জয়পুরহাটের পাঁচবিবিতে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি অভিযানিক দল উপজেলার ষ্টেশন এলাকায় কম্পিটারের দোকানে অভিযান চালিয়ে পর্ণগ্রাফি ও ভিডিও সরবরাহের অভিযোগে ৫জন কে আটক করেছে।

এসময় ৫টি দোকানের কম্পিউটার সামগ্রী জব্দ করেন তারা। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার তৌকির ও র‌্যাবের স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পর্ণগ্রাফি ও ভিডিও সরবরাহ ব্যবসা করার অপরাধে কম্পিউটার ব্যবসায়ী উপজেলার পূর্ব কড়িয়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম(২৪), দমদমা মাউরিতলা গ্রামের শ্রী গোপাল চন্দ্র সাহার ছেলে বিপ্লব চন্দ্র (৩৫), সীতা গ্রামের রেজাউল করিমের ছেলে আল আমিন(২২), দক্ষিণ গোপালপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে মাহাবুবব (২৫) ও ঢাকাইপট্টি গ্রামের আব্দুর রশিদের ছেলে রনি ইসলাম (১৮) কে আটক করেন। পরে আটককৃতদের পাঁচবিবি থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।