রংপুর ডায়াবেটিক সমিতির বহুতল ভবন নির্মান কাজের উদ্ধোধন

0

জয়নাল আবেদীন: রংপুরে ডায়াবেটিক সমিতির রেজিষ্ট্রেশনভূক্ত ৩৭ হাজার রোগীর একটি অংশ প্রতিদিনই এই সমিতির মাধ্যমে খুবই অল্প টাকায় সেবা পেয়ে আসছে । কিন্তু দীর্ঘ দিন থেকে এখানে কোন রোগী হাসপাতাল সেবা পাচ্ছেনা ।

রোগীদের ব্যাপক চাহিদা থাকায় সমিতির নিজস্ব উদ্দ্যোগে ২য় ৩য় এবং চতুর্থ তলার নির্মাণ কাজের শুভ উদ্ধোধন করা হয় । শুক্রবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক আসিব আহসান এই কাজের উদ্ধোধন করেন । রংপুর ডায়াবেটিক সমিতির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ড, মুহম্মদ রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সমিতির কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক ও ব্যবসায়িদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই‘র সিনিয়র সহ সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু । অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন ডায়াবেটিস একটি মারাত্বক রোগ যার চিকিৎসা আমৃত্যু করে যেতে হয় । তবে যারা নিয়মিত ডায়েট,ওষুধ এবং ব্যায়াম বিশ্রাম গ্রহন করেন তারা দীঘায়ু লাভ করেন । তিনি বলেন আশপাশের জেলাগুলো ডায়াবেটিক হাসপাতাল নজড় কাড়ার মতো হলেও রংপুরে এর চিকিৎসার মান ভালো । আমি এই সমিতেতে চিকিৎসা গ্রহন করেছি । আগামিতে আরো ভালো চিকিৎসা পাবেন এই অঞ্চলের ডায়াবেটিস রোগীরা । এসময় ডায়াবেটিক সমিতির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা: হামিদুল হক খন্দকার,কোষাধক্ষ আবুল কাশেম মঞ্চে ছিলেন । এছাড়াও অনুষ্ঠানে ডায়াবেটিক সমিতির পরিচালনা পরিষদের সদস্য বৃন্দ সমিতির চিকিৎসক, আজীবন সদস্য আমন্ত্রিত অতিথি বাংলাদেশ বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগম, নারী নেত্রী শামশাদ বেগম গিনি, ড, নাসিমা আকতার মহিলা লীগ নেত্রী নাজনিন রহমান প্রকৌশলী আলমাছ উদ্দিন আহমেদ সমিতির কর্মকর্তা কর্মচারি সহ শতাধিক অতিথি উপস্থিত ছিলেন ।