চাঁপাইনবাবগঞ্জে মুরগী বোঝাই ভটভটি উল্টে চালক নিহত

0

ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জে মুরগী বোঝাই ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে একজন নিহত হয়েছে। রবিবার (১৯ ডিসেম্বর) সকালে গোমস্তাপুর-কানসাট সড়কের বেলাল বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে ভুটভুটি উল্টে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বাজারপাড়া এলাকার ভুটভুটি চালক সাজু (২২)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গোমস্তাপুর থেকে মুরগী বোঝাই ভুটভুটি যাচ্ছিল শিবগঞ্জ উপজেলার কানসাটে। পথিমধ্যে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বেলাল বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ভুটভুটি।

গোমস্তাপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) দিলিপ কুমার দাস মুঠোফোনে ঢাকা পোস্টকে জানান, ভুটভুটি উল্টে যাওয়ার পর স্থানীয়রা আহত অবস্থায় সাজুকে উদ্ধার করে। পরে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।