কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে দুলাভাই ও শ্যালকের মৃত্যু

0

আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে দুলাভাই ও শ্যালকের মৃত্যু হয়েছে।

শনিবার ২২ জানুয়ারি রাত সোয়া ৮টার দিকে উপজেলার হাতিয়া রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিহাতীর সাতুটিয়া গ্রামের মৃত নইম উদ্দিনের ছেলে মোতালেব হোসেন (৪৫) ও তার শ্যালক একই গ্রামের হারুন অর রশীদের ছেলে মাসুম মিয়া। জানাগেছে,মোতালেব তার শ্যালক মাসুমকে নিয়ে মোটরসাইকেল যোগে হাতিয়া গ্রামে একটি বিয়ের দাওয়াত খেতে যায়।

দাওয়াত খাওয়া শেষে রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ সহকারী পরিদর্শক শরিফুল ইসলাম জানান,নিহতদের স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে।স্বজনরা আসার পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।