সোনারগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৯

0

গিয়াস কামাল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও পৌরসভার টিপরদী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৯ ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও উপজেলার গোয়ালদী এলাকার শহীদের ছেলে কাউছার (২৩), কাদিরগঞ্জ প্রতাপনগর আনোয়ার হোসেনের ছেলে শরীফ (২৫), এনায়েত উল্লার ছেলে জসিম (২৩) গোয়ালদী এলাকার জামালের বাড়ীর ভাড়াটিয়া সোনাই মিয়ার ছেলে শোবেল মিয়া (২৮), প্রেমের বাজার এলাকার জয়নালের ছেলে সানি (১৯) গোয়ালদী এলাকার জামালের ছেলে বিজয় (২৪), মশুরাকান্দা এলাকার শাহ আলমের ছেলে জুয়েল (১৯), নীলকান্দা নামাপাড়া এলাকার ইসমাইলের ছেলে নজির ইসলাম (২০) ও হামছাদী এলাকার হযরত আলীর ছেলে রকি (২৫)।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভার টিপরদী এলাকায় মহাসড়ক থেকে একটি পিকআপসহ ডাকাত দলের নয় সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি তালোয়ার, দুটি ছেনদা, ১ টি দেশীয় কাটারী, ১টি চাপাতি, ৮টি মোবাইল ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি নীল রংয়ের মিনি পিকআপ জব্দ করা হয়। এ ঘটনায় মামালা দায়ের করা হয়েছে।