বাংলাদেশ প্রতিবেদক: ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সেতু সাহা (২২) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বটতলী বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত সেতু সাহা বগুড়া জেলার ধুনট উপজেলার কলেজ পাড়া গ্রামের স্বপন সাহার ছেলে। সে বগুড়া আজিজুল হক কলেজের রসায়ন বিভগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
ক্ষেতলাল থানার ওসি রওশন ইয়াজদানী জানান, সেতু তার বন্ধুর ফরম ফিলাপ করার জন্য বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে জয়পুরহাট সরকারি কলেজে যাচ্ছিল। পথে জয়পুরহাট ক্ষেতলাল সড়কের বটতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সেতু সাহার মৃত্যু হয়।
পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালক রাজু আলীকে আটক করে ।

