ফেরদৌস আলী: শেরপুরের শ্রীবরদীতে গলায় ফাঁস দিয়ে এক কিশোরের আত্মহত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার(৩ জুন) রাত ১০ টার দিকে উপজেলার রাণীশিমুল ইউনিয়নের রাণীশিমুল মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোর এরশাদ (১৪)। রাণীশিমুল মধ্যপাড়া গ্রামের ছামিউল হক ওরফে কালু মিয়ার ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে সাংসারিক কাজ নিয়ে এরশাদ তার পরিবারের লোকজনদের সাথে তর্কবির্তক করে। রাত ৮টার দিকে রাতের খাবার শেষে এরশাদকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির লোকজন এরশাদকে তাদের বাড়ির পূর্ব পাশের্ব জিগার গাছের সঙ্গে গরু বাধার রশি দিয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে বাড়ির ও আশেপাশের লোকজন এসে এরশাদকে মৃত অবস্থায় উদ্ধার করে মাটিতে নামায়। স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। শনিবার সকালে এরশাদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্মে পাঠানো হয়।
এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ, বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় নিহতের মাতা শান্তি খাতুন বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্মে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

