রংপুরে মাদ্রাসায় শিশুদের বলৎকারসহ নানান কর্মকান্ড নিয়ে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন

0

বাংলাদেশ প্রতিবেদক: রংপুরের একটি মাদ্রাসায় কোমলমতি শিশুদের বলৎকার সহ নানান কর্মকান্ড নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে । একপক্ষ বলছে প্রায় রাতেই আবাসিক শিক্ষক মো: আমির হামজা হেবজখানায় প্রবেশ করে জোরপূর্বক শিশুদের বলৎকার করে । আরেক পক্ষ বলছে এধরনের অভিযোগ মিথ্যা ভিত্তিহীন এবং বানোয়াট । তবে পুলিশ বলছে অঅমরা অভিযোগ পেয়েছি বিষটি তদন্ত করে দেখা হচ্ছে ।

এই পাল্টা পাল্টি ঘটনা রংপুর জেলার কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের সোনাতন সিদ্দিকবাজার উম্মেহানী মডেল মাদ্রাসায় । গতকাল রোববার দুপুরে মাদ্রাসা পরিচালক রুহুল কুদ্দুস মিয়া রংপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে লিখিত জবাবে বলেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফুর প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকের মাধ্যমে প্রতিষ্ঠান থেকে ৫০হাজার টাকা টাকা চাদা দাবি করেন এই টাকা না পেয়ে তিনি মাদ্রাসার বিপক্ষে অবস্থান নিয়ে কুৎসা রটাচ্ছেন । তিনি বলেন বর্তমানে আবাসিক এবং অনাবাসিক মিলে মোট ৮০জন শিক্ষার্থী রয়েছে । আর ৪০জনের মত শিক্ষার্থী আবাসিক । আরএই শিক্ষার্থীদের দেখভাল করার জন্য আবাসিক শিক্ষক হিসেবে আছেন আমির হামজা ।

এসময় উপস্থিত আবাসিক শিক্ষক আমির হামজা বলেন একসময় বাচ্চাদেও সাথে একই ঘরে থাকলেও বর্তমানে তিনি আলাদা ঘরে থাকেন । তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন তিনি । তিনি বলেন আজকের সংবাদ সম্মেলনে তার পক্ষে কথা বলার জন্য অভিভাবক সহ ৩০/৪০জন মাদ্রাসা শিক্ষার্থী এসেছে আপনারা প্রশ্ন করে জানতে পারবেন আমি ক্যামন মানুষ । এর আগে গত শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাবে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম এবং নীতিনৈতিকতা এবং বলাৎকার সবমিলিয়ে সাংবাদিক সম্মেলন করে নির্যাতনের শিকার দুই শিক্ষার্থীর অভিভাবক ।

আনিসুর রহমান নামের এক অভিভাবক বলেন তার ছোট ভাই আব ুসাঈদ (১৩) প্রতিবেশি নুরুন্নবীর ছেলে শেফাউল (১২) মাদ্রাসার শিক্ষার্থীকে আবাসিক শিক্ষক আমির হামজা প্রায়ই তাদের দ্বারা হাত পা টিপে নেন এবং বলাৎকার করেন । সংবাদ সম্মেলনে উপস্থিত ইউপি সদস্য আব্দুল গফুর বলেন ওই মাদ্রাসায় প্রতি সপ্তাহে বিভিন্ন অঞ্চল থেকে বড় বড় মাওলানা এবং জামাতের নেতারা এসে গোপন বৈঠক করেন । তিনি আশংকা করেছেন তারা কি জঙ্গী সংগঠন তৈরি করছেন কিনা । ইতোমধ্যে বলাৎকার শিকারের ভাই অঅনিছুর কাউনিয়া থানায় অভিযোগ দায়ের করেছে । পুলিশ বলছে বিষটি তদন্ত করা হচ্ছে ।