মেহেদির রং না শুকাতেই প্রেম করে বিয়ের মাত্র ৩ মাসেই ঝড়ে গেল আঁখি

0

আব্দুদ দাইন: মেহেদীর রং শুকাতে না শুকাতেই প্রেম করে বিয়ে করার মাত্র ৩ মাসেই ঝড়ে গেল আঁখি নামে এক কিশোরী নববধুর প্রাণ। নিহতের পরিবারের দাবী তাকে নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে পাবনার সাঁথিয়া পৌরসভাধীন কালাইচাড়া গ্রামে। আঁখি ওই গ্রামের গোলাম মওলার ছেলে রতনের স্ত্রী। এ ঘটনার পর তেকে রতনের পরিবার পলাতক রয়েছে। পারিবারিক ও থানা সুত্রে জানা গেছে, পৌরসভাধীন চোমরপুর গ্রামের বাবু শেখের মেয়ে আখি খাতুনের ৯বম শ্রেণীতে পড়া অবস্থায় কালাইচাড়া গ্রামের গোলাম মওলার ছেলে রতনের (২৫)সাথে প্রেম করে বিয়ে করে দুজন ঢাকা যায়। সেখানে কিছুদিন অবস্থান করে রতন নিজ বাড়িতে চলে আসে।

বৃহস্পতিবার রাতে আঁখি নিজ শয়ন ঘরের আড়ার সাথে শাড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে জানায় রতনের পরিবার। অপরদিকে আঁখির পিতা বাবু শেখ অভিযোগ করেন, তার মেয়েকে যৌতুকের জন্য প্রায়ই নির্যাতন করতো রতন। তারা আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে। এ ঘটনার পর থেকে রতনের পরিবার পলাতক রয়েছে।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সাঁথিয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে। অভিযোগের বিষয়ে বলেন,ময়না তদন্ত রিপোর্ট পেলে জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা।