জয়নাল আবেদীন: রংপুর র্যাব ১৩র চৌকস একটি দল দিনাজপুরের ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী ট্রেন তল্লাশি করে ৬শ০৬ গ্রাম হেরোইন উদ্ধার এবং এক নারীসহ দুইজনকে আটক করেছে । অভিযানে উদ্ধার হওয়া হেরোইনের অনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।
আটক দুজন হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের রাহিমা খাতুন ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীনগর গ্রামের হুমায়ুন কবির । তারা ট্রেনসহ বিভিন্ন পরিবহনের মাধ্যমে দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ করে আসছিলেন।
রোববার দুপুরে র্যাব-১৩র সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ সাংবাদিকদেও জানান শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের ফুলবাড়ী রেলওয়ে স্টেশন প্লাটফর্মে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ নং প্লাটফর্র্মে ট্রেনে পরিবহনের জন্য বিশেষ কায়দায় রাখা অবৈধ মাদকদ্রব্য ৬শ০৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় একজন নারীসহ দুজনকে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ ও বিভিন্নভাবে পরিবহনসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন তাদের বিরুদ্ধে সৈয়দপুর রেলওয়ে জেলার পার্বতীপুর রেলওয়ে থানায় র্যাব বাদী হয়ে একটি মামলা করেছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও র্যাব গোপন অনুসন্ধান করছে ।

