ঈশ্বরদীতে পঁচা মরিচের গুড়ায় কাপড়ের রং, জরিমানা আদায়

0

স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদীতে পঁচা শুকনা মরিচের গুড়ায় কাপড়ের রং মেশানোর অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৷

মঙ্গলবার (২ আগষ্ট) বিকেলে পৌর শহরের বাবু পাড়া খলিলের মোড় এলাকায় আব্দুল আজিজ মোল্লার মসলা মিলে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় মিলের সত্বাধিকারী সোহেলকে ৩০ হাজার টাকা জরিমানার সাথে পঁচা শুকনা মরিচ ও রং মাটিতে পুঁতে দেওয়া হয় ৷

অভিযান পরিচালনা করেন পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল ইসলাম। অভিযানের সময় ঈশ্বরদী উপজেলা নিরাপদ খাদ্য পরির্দশক সানোয়ার হোসেন ও ঈশ্বরদী থানা পুলিশ উপস্থিত ছিলেন।