সোনারগাঁওয়ে নারী মাদক কারবারি গ্রেফতার

0

গিয়াস কামাল: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বস্তল এলাকা থেকে খাদিজা আক্তার বৃষ্টি নামের (২৫) এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছেন তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকার রবু মিয়ার স্ত্রী।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ২ টার দিকে এএসআই শাহিন আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বস্তল সিএনজি ষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নারী মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে মঙ্গলবার বিকেলেই নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

এএসআই শাহিন আলম জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল সিএনজি ষ্ট্যান্ড এলাকার অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ খাদিজা আক্তার বৃষ্টি নামের এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। মাদক কারবারীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।