রানীশংকৈলে গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

0

মুখলেসুর রাহমান সুইট: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫শে মার্চ (শনিবার) সকালে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে ২৫শে মার্চ গনহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি ভুমি কমিশনার ইন্দ্রজিৎ সাহা এছাড়াও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সামাদ চৌধুরী,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলফামুল,মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, প্রানিসম্পদ কর্মকর্তা মৌসুমি আক্তার, প্রধান শিক্ষিকা মোমেনা খাতুন,মাধ্যমিক শিক্ষা অফিসার বেলাল হোসেন ও সহকারি উপজেলা শিক্ষা অফিসার জাহিদ হোসেন তথ্য অফিসার হালিমা বেগম,রানীশংকৈল প্রেসক্লাব সাবেক সভাপতি কুশমত আলী ও প্রচার সম্পাদক বিজয় রায় সহ আরোও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম৷ প্রশাসনের আয়োজনে সন্ধায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজলনের কর্মসূচি রয়েছে৷