রংপুরে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, কথিত প্রেমিক গ্রেফতার

0

জয়নাল আবেদীন: প্রেমের ফাঁদে ফেলে অপহরণ অবশেষে ১৪দিনের মাথায় ভিকটিম’কে উদ্ধারসহ কথিত প্রেমিকে গ্রেফতার করেছে র‌্যাব । এই ঘটনা রংপুরে । র‌্যাব জানায় লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার খারিজা জোংরা এলাকার সুদীর চন্দ্র রায় এর ছেলে সজল কুমার মানিক রংপুর মহানগরীর কোতয়ালী থানার সেন্ট্রাল রোড সরকারী সিটি কলেজ প্রধান গেইট থেকে গত ২৩মার্চ ভিকটিমকে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়।

উক্ত ঘটনার প্রেক্ষিতে একটি অপহরণ মামলা দায়ের হয়। এরপর র‌্যাব-১৩, রংপুর এর একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত আসামীর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে কুড়িগ্রাম জেলার রাজারহাট থানাধীন বুদ্ধের বাজার এলাকা থেকে গ্রোফতার এবং ভিকটিমকে উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী অপহরণ করার কথা স্বীকার করে এবং বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামী মর্মে জানায় । সে আরো জানায় যে, মেয়েটিকে বিয়ের প্রলোভনে অপহরণ করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রংপুর মহানগরীর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।