জয়নাল আবেদীন: বঙ্গবন্ধুর ক্ষুদ্রঋণ ঘোচায় দৈন্য আনে সুদিন’এই প্রতিপাদ্য নিয়ে গতকাল শনিবার রংপুরে পল্লী মাতৃকেন্দ্র ও পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় সুবিধাভোগীদের মাঝে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো: জাহাঙ্গীর আলম।

রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার রংপুর হাবিবুর রহমান, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর রেঞ্জ ডিআইজি মোহা: আবদুল আলীম মাহমুদ, অতিরিক্ত মেট্রো পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকী, জেলা আওয়ামীলীগের আহবায়ক একেএম ছাযাদাৎ হোসেন বকুল, যুগ্ন আহবায়ক মাজেদ আলী বাবুল, মহানগর আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক আবুল কাশেম, সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববি, সমাজ সেবা অধিদপ্তরের অতিরিক্ত বিভাগীয় পরিচালক মোশাররফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর নাহার বেগম, এছাড়াও মঞ্চে জেলা পুলিশ সুপার প্রকৌশলী মো: ফেরদৌস আলী চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগরের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলূ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা কার্যালয় জেলা উপ-পরিচালক আব্দুল মতিন।অনুষ্ঠানটি পবিত্র কোরআন পাঠের মাধ্যমে শুরু হয়ে আলোচনা সভা, আলোচনা শেষে ২৪ জন সুবিধাভোগীর মাঝে পঞ্চাশ হাজার টাকা করে নগদ ১২ লক্ষ টাকা ও ২০জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

