চাঁপাইনবাবগঞ্জে ৫ কেজি হেরোইন উদ্ধার

0

ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনামসজিদ সীমান্তে ৫ কেজি হেরোইন উদ্ধার করেছে রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন।

বুধবার(৩ মে) রাত ৯ টার সময় সোনামসজিদ বিওপির আন্তর্জাতিক ১৮৫ পিলারের আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহাখানা এলাকায় অভিযান চালিয়ে হেরোইনগুলো উদ্ধার করা হয়।

রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ৯ টার সময় সোনামসজিদ সীমান্তের তাহাখানা এলাকায় মাদক ব্যবসায়ী সন্দেহে একটি মোটরসাইকেলের গতি রোধ করা হয়। এসময় মোটরসাইকেল ও সঙ্গে থাকা একটি বস্তা ফেলে তারা দুইজন দৌঁড়ে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ৫ কেজি হেরোইন পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা।