আহম্মদ কবির: আহম্মদ কবির তাহিরপুর প্রতিনিধিঃইউরোপের দেশ সুইডেনের রাজধানী স্টকহোমের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননা করে পোড়ানোর প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুরে আল ইত্তেফাক উলামা পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭জুলাই)বিকাল ৩টায় উপজেলার শ্রীপুর বাজারে,আল ইত্তেফাক উলামা পরিষদের আয়োজনে স্থানীয় সর্বস্তরের তাওহবদী জনতার স্বত:ফুত অংশগ্রহণে,শ্রীপুর বাজার জামে মসজিদের সামনে হতে একটি বিক্ষোভ মিছিল বেড় হয়,মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুর্ববাজারে গিয়ে আল ইত্তেফাক উলামা পরিষদের সভাপতি,মাওলানা নাঈম আহমদের সভাপতিত্বে ও মাওলানা শামীম আহমেদ এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আশরাফ আলী,মাওলানা আমিনুদ্দিন,স্থানীয় নয়াবন্দ মাদরাসার মুহতামিম মাওলানা বদরুল আলম,স্থানীয় তরং জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ আল মামুন,মন্দিয়াতা জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম,ইসলামিক চিন্তাবিদ ডাঃ শামছুজ্জামান,মাওলানা মুহিতুল ইসলাম,জয়পুর মাদরাসার শিক্ষক মাওলানা আতাউর রহমান,জয়পুর মাদরাসার পরিচালক মাওলানা শিহাব বিন জাহাঙ্গীর,নবাবপুর জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল হুদা,শিবরামপুর জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন,মাওলানা আবু তালহা প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন তারা শুধু আল কোরআন পোড়ায়নি বরং সমস্ত মুসলিমের হৃদয় পুড়িয়েছে।আমরা এর কোন ছাড় দিব না।বক্তারা আরো বলেন সারাবিশ্বের মুসলমানদের পবিত্র ধর্মীয় প্রতীক ও পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননাকারীদের আইনের আওতায় এনে দ্রুত ফাঁসি কার্যকর করতে হবে। অন্যথায় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

