সরিষাবাড়ীতে দিনভর ধর্ষণের ঘটনা ধামাচাপা

0
সরিষাবাড়ীতে দিনভর ধর্ষণের ঘটনা ধামাচাপা

মাসুদুর রহমান: জামালপুরের সরিষাবাড়ীতে দিনভর ধর্ষণের ঘটনায় ১৩ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনা মীমাংসা করার অভিযোগ উঠেছে । সরিষাবাড়ী উপজেলার ধুরিয়ার ভিটা এলাকার গোলাম মোস্তফা বাবুর বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া যায় । ঘটনার দিন থেকেই বাবু গা ঢাকা দিয়েছে । তবে বিষয়টি নিয়ে ১২ জুলাই দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত সরিষাবাড়ী উপজেলায় বিভিন্ন আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে ।

জানা যায় , সোমবার (১০ জুলাই ) ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণীর ছাত্রী সকালে প্রাইভেট পড়ার জন‌্য বাড়ী থেকে বের হয়ে যায় । এ সময় একই গ্রামের গোলাম মোস্তফা বাবু মেয়েটিকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় । পরে তার নির্মাণাধীন ভবনে নিয়ে দিনভর ধর্ষণ করে । এদিকে স্কুল ছাত্রীর মা ও প্রতিবেশীরা ছাত্রীকে ভবন থেকে বিকেলে অচেতন অবস্থায় উদ্ধার করে ৯৯৯ ফোন করে পুলিশের সহযোগিতা কামনা করেন । ফোন পেয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মেয়ের বাড়ীতে যায় । মেয়ের পরিবারের কোন অভিযোগ না থাকায় পুলিশ ভিকটিমকে উদ্ধার না করেই থানায় চলে আসে ।

নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানান , মেয়ের বয়সী এমন কান্ড করেছে তার ফাসি হওয়া উচিৎ । স্কুল ছাত্রীর পরিবার ভয়ে মামলা করার সাহস পায় না । বাবুর ওপর সরিষাাড়ীর বড় বড় নেতার ছায়া থাকে । তবে প্রশাসনের উচিৎ ছিল ভিকটিমকে উদ্ধার করে মেডিকেলে নেওয়ার জন‌্য । তবে আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ‌্যমে প্রশাসনের নিকট বিচারের দাবী জানাই । এই ঘটনার বিচার না হলে বাবু এ এলাকায় আরো অনেককে তার স্বীকার বানাবে । তাই বিষয়টি নিয়ে ডিবি পুলিশসহ র‌্যাব বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি । বাবু যেই হোক তাকে আইনের আওতায় আনার দাবী জানাই ।

এ বিষয়ে স্কুল ছাত্রীর পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা কোন কথা বলতে রাজী হয়নি । এদিকে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর বুধবার দুপুরে জানান, ওই এলাকা থেকে কেউ ৯৯৯ ফোন করে বিষয়টি জানিয়েছে । পরবর্তীতে পুলিশ গিয়েছিল । পরিবার থেকে কোন অভিযোগ দেয়নি। তবে অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহণ করা হবে ।