জয়নাল আবেদীন: রংপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত রংপুর অঞ্চলে ক্যান্সার, কিডনী, লিভারসিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আন্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে ।
বুধবার বিকেলে নগরির শালবনস্থ রংপুর জেলা সমাজসেবা কার্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড, চিত্রলেখা নাজনীন ।
জেলা সমাজসেবার উপপরিচালক আব্দুল মতিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার প্রকৌশলী মো: ফেরদৌস আলী চৌধুরী । এসময় উপস্থিত ছিলেন সমাজসেবার অতিরিক্ত বিভাগীয় পরিচালক মো: মোশাররফ হোসেন, সমাজসেবার অন্যতম সদস্য চায়না চৌধুরী সহ সমাজসেবার ৮ উপজেলার উপজেলা কর্মকর্তা । অনুষ্ঠানে জানানো হয় ২০২২-২৩ অর্থ বছওে ৪র্থ কিস্তির জেলার ৮ উপজেলায় ২০৯জন রোগীর মাঝে ১ কোটি ৪ লাখ ৫০ হাজার টাকা অুনুদান দেয়া হচ্ছে । এই ৪র্থ কিস্তিপ্রদানের উদ্ধোধনী দিনে রংপুর সদর উপজেলা এবং সিটি কর্পোরেশন এলাকায় মোট ৫৮জন রোগীর মাঝে জনপ্রতি ৫০হাজার টাকা করে মোট ২৯লাখ টাকার চেক তুলে দেয়া হয় । বাকি চেক বৃহস্পতিবার থেকে পর্যায়ক্রমে প্রদান করা হবে ।
এসময় জেলা প্রশাসক বলেন প্রতিটি মানুষের মৃত্যু নির্ধারিত কিন্তু বর্তমান সরকার চান না কেউ বিনা চিকিৎসায় মৃত্যু বরণ করুক । আর তাই দরিদ্র বান্ধব সরকার সামাজিক নিরাপত্তা খাতে বিপুল অংকের অর্থ অনুদান দিচ্ছেন । তিনি বলেন সমাজ সেবার মাধ্যমে বয়স্ক ভাতা, বিধাব ভাতা , প্রতিবন্ধী ভাতা, ভিক্ষুক পূর্নবাসন সহ ৫৯টি খাতে সরকার সহযোগিতা করছেন । তিনি বলেন এই সহযোগীতা প্রকৃত রোগী পাক চিকিৎসা নিক সুস্থ্য হোক এটাই আমরা চাই ।

